মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:

মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে রাস্তা পারাবারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ইন্নাল হক (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ২টার দিকে বল্লবপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নাল হক একই গ্রামের নবীসুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার একপাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ইন্নাল হক। কথা বলার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)