আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ। গতকাল সোমবার বেলা ২টায় তিনি আকস্মিকভাবে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি অনলাইনে ভূমি সেবা ও নামজারি শতভাগ নিশ্চিত করতে এবং সেবা নিতে আসা নাগরিকের হয়রানি বন্ধসহ সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের নথিপত্র দেখেন এবং অবকাঠামো উন্নয়নসহ সার্বিক খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, উপসহকারী কর্মকর্তা রুহুল আমিন, অফিস সহায়ক সামাউল ইসলাম জুয়েল মন্ডল, ইউএনওর সিএ সালাহ্ উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)