মেহেরপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
মেহেরপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন উর রশিদ ৩১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা কমিটির অনুমোদন দেন। বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলার আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক লায়ন হেলাল উদ্দিন হিলু, যুগ্ম আহ্বায়ক তরুণ আহমেদ, আতাউর রহমান, আরজ আলী ও মহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তৌফিক এলাহী, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, এহসান কবির সবুজ, রাসেল আহমেদ, সিরাজউদ্দোজা পাভেল, রকুনুজ্জামান, আব্বাস আলী, মেরিনা আক্তার, মাজিদ আল মামুন, আলাউদ্দিন মিন্টু, মামুনুর রশিদ, তরিকুল ইসলাম, রাজু হোসেন, জিয়াউল হক, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, সাবিরুল ইসলাম, আশরাফ আলী, বিজয় কুমার, জামাত আলী, রকিবুল হাসান, বানিয়াজ হোসেন, জাহিদুল ইসলাম ও নাজমুল হুদা তৌসিফ।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটি থেকে মেহেরপুর জেলা কমিটির অনুমোদনের কপি গ্রহণ করেন জেলা কমিটির আহ্বায়ক লায়ন হেলাল উদ্দিন হিলু। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২ মার্চ হতে আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)