চুয়াডাঙ্গায় ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
চুয়াডাঙ্গায় ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা টিম ৭উইকেটে ঝালকাঠি জেলা দলকে হারিয়ে শুভ সূচনা করে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় জাফরপুর নতুন স্টেডিয়ামে চুয়াডাঙ্গা ভেন্যুর এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি, চুয়াডাঙ্গা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাহী সদস্য সহেল আকরাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মহাসিন রেজা, রায়হান মোল্লা, দেলোয়ার হোসেন দিলু, মোমিন খান, রাশেদুল ইসলাম, আব্দুল কাদির, শফিকুল ইসলাম মালেক প্রমুখ। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির তালিকাভুক্ত আম্পায়ার প্যানেল সদস্য শফি কামাল স্বপ্নীল। উদ্বোধনী ম্যাচে টসে জয়লাভ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের দলনায়ক সুমন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে ব্যাটিং করে ঝালকাঠি জেলা দল ৪৩ ওভারে ১৩৯ রানে অল-আউট হয়। জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের উদ্বোধনী জুটি শুরুটা ভালো না করতে পারলেও চতুর্থ উইকেট জুটিতে নাঈম ইসলাম ও প্রসেনজিৎ দাস অবিচ্ছন্ন থেকে ১৪৩ রান তুলে জয় নিশ্চিত করেন। নাঈম ইসলাম ৫৬ ও প্রসেনজিৎ দাস ৫০ রানে অপরাজিত থাকেন। উদ্বোধনী ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে চুয়াডাঙ্গা ভেন্যুর খেলায় শুভ সূচনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের কোচ আখতারুজ্জামান শামীম ও ম্যানেজার আবুল কাশেম সকল খেলোয়াড়দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গতকালের ম্যাচটি পরিচালনা করেন বিসিবির তালিকাভুক্ত আম্পায়ার শফি কামাল স্বপ্নীল ও শফিকুল ইসলাম মালেক। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান হোসেন। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ- ২০২৩-২৪ এ চুয়াডাঙ্গা ভ্যান্যুতে চারটি জেলা দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। লীগভিত্তিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলা দলগুলো হল ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, রাজশাহী ও ঢাকা মুন্সিগঞ্জ। উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা ও খেলার ধারা বর্ণনা করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক কোচ ইসলাম রকিব। আজ সোমবার একই মাঠে রাজশাহী জেলা দল ও ঢাকা মুন্সীগঞ্জ জেলা দল মুখোমুখি হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)