আলমডাঙ্গার তাহাজদ্দি শাহ’র আখড়ায় সাধুসঙ্গ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-03 ইং
আলমডাঙ্গার তাহাজদ্দি শাহ’র আখড়ায় সাধুসঙ্গ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের পোয়ামারি গ্রামে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাহাজদ্দি শাহের নিজ আখড়ায় ২ দিনব্যাপী দরবেশ দেলবার শাহ ঘরনার সাধক তাহাজদ্দিন শাহের গুরুপ্রাপ্ত দিনের স্মরণার্থে এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ডাউকি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পানুয়ার মোল্লা পানু। প্রধান অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। প্রধান আলোচক ও অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, জেলা পরিষদের সদস্য মজনুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তানভীর সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক বসিরুল আলম, সাংবাদিক জাফর জুয়েল, জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিনুর রহমান শাহিন, সাংস্কৃতিক ব্যক্তি মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক আতিক বিশ্বাস, চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুন্নু মাস্টার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাহফুজুর রহমান। সহযোগিতায় ছিলেন জাহাঙ্গির মেম্বার, আবু দাউদ মেম্বার, ফিরোজ মেম্বার। সাধুসঙ্গে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী রইস উদ্দিন শাহ, আতিক শাহ, আহসান হাবিব, মুক্তা সরকার, দিলবার শাহ, গঞ্জের আলী শাহ, আনিস মেম্বার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)