আলমডাঙ্গার ২০৩টি গ্রাম ভ্রমণে বের হলেন কবি মামুন

আপলোড তারিখঃ 2024-03-03 ইং
আলমডাঙ্গার ২০৩টি গ্রাম ভ্রমণে বের হলেন কবি মামুন ছবির ক্যাপশন:

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা শহরের আল-তায়েবার মোড় থেকে উপজেলার ২০৩টি গ্রাম ভ্রমণের জন্য বের হয়েছেন কবি মামুন খন্দকার।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার সব গ্রাম ভ্রমণের জন্য বের হন। ভ্রমণ যাত্রায় তাঁকে শুভকামনা জানাতে উপস্থিত হন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, গল্পকার পিন্টুর রহমান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক জাফর জুয়েল, কবি শোয়াইব হোসেন টিনু, মোবারক রেকর্ডিং হাউজের স্বত্বাধিকারী মোবারক হোসেন, চন্দনা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী পরেশ ঘোষ, মন্ডল স্পোর্টসের মোহাম্মদ মন্ডল, আলমডাঙ্গা ক্রীড়া সংগঠক মো. সোহাগ মিয়া প্রমুখ।

মামুন খন্দকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রায় পাঁচ হাজার ছাড়া ও কবিতা লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কাছ থেকে মুজিব কবি উপাধি পান। কবি মামুন খন্দকার ২০১৫ সালে সারা বাংলাদেশ পাখি ভ্যানে ঘুরে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেন। এতে তার সময় লেগেছিল ৬৪দিন। এবার তিনি মাদকাসক্ত থেকে মুক্তি, বাল্যবিবাহরোধ, যৌতুক, ইভটিজিংসহ সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলার মোট ২০৩টি গ্রাম পাখিভ্যানে ভ্রমণের সিদ্ধান্ত নেন। এলাকার বিভিন্ন স্তরের মানুষ জনসচেতনতামূলক এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)