ঝিনাইদহে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-03-03 ইং
ঝিনাইদহে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের একটি মানব পাচার মামলার তিন আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার শৈলী গ্রাম থেকে তাকের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শৈলী গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মো. রুবেল হোসেন (৩৩), শাহেদ আলীর ছেলে মো. মোস্তাক আহমেদ (৪৮) ও ইসমাইল সরদারের ছেলে মো. ইমদাদুল হক (৪৭)।

গতকাল শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিগণ একটি সংঘবদ্ধ মানব পাচার দালাল চক্রের সদস্য। তারা ভিকটিমের নিকটাত্মীয় হওয়ার সুবাদে মালয়েশিয়া পাঠানোর নাম করে সাড়ে চার লাখ টাকা নেন। পরবর্তীতে তারা মালয়েশিয়া পাঠানোর নামে একটি প্রতারক চক্রের হাতে তুলে দেন। ওই চক্রটি মালয়েশিয়ায় নিয়ে ভিকটিমকে কোনো কাজ না দিয়ে একটি আবদ্ধ কক্ষে আটকে রাখেন এবং ওয়ার্ক পারমিট করে দেওয়ার নাম করে আরও ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।

ভিকটিমের পিতা সন্তানের সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসামিরা কোনো সদুত্তর দিতে ব্যর্থ হয়। ভিকটিমের পিতা বারবার চেষ্টা করেও নিজ সন্তানের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ঝিনাইদহ ও যশোরের র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)