ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা হাসাদাহে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৯টার দিকে হাসাদাহ বাজারের আরআরএফ অফিসে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করে পিকেএসএফ।
এদিন হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২১১ জনের চিকিৎসা দেন ডা. প্রশান্ত কুমার পোদ্দার ও রনি আহম্মেদ। আর ৩৩ জন রোগীর চোখের ছানি বিনা মূল্যে অপারেশন করার জন্য যশোর আদ্-দীন হাসপাতালে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আরআরএফ এরিয়া ম্যানেজার মোস্তফা কামাল, হাসাদাহ ইউপি সদস্য জুম্মাত আলী, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী হাসেম রেজা প্রমুখ।

এদিকে, জীবননগর উপজেলা রায়পুরে বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে রায়পুর হাইস্কুল মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৯২ জনকে চিকিৎসা দেন করেন ডা. প্রশান্ত কুমার পোদ্দার ও দেলোয়ার হোসেন।
আর ৩০ জন রোগীর চোখের ছানি বিনা মূল্যে অপারেশন করার জন্য যশোর আদ্ -দীন হাসপাতালে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউপি সদস্য ইব্রাহিম মল্লিক, কুলছুম বেগম, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী রবিন্দ্রনাথ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকতা অহেদুল ইসলাম প্রমুখ।
