মেহেরপুরে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2024-03-03 ইং
মেহেরপুরে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছবির ক্যাপশন:

জাকজমকপূর্ণভাবে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী।

দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মুজিবনগর সরকারি কলেজে সহকারী অধ্যাপক মুরাদ হোসেন, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাবেক তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও গাংনী প্রেসক্লাবের সম্পাদক মাহাবুব আলম।

এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, সাবেক সভাপতি রমজান আলী, চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান, সময় টিভির প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত প্রমুখ। প্রধান অতিথি বলেন, বয়স দিয়ে সব কিছু মাপা যায় না। সময়ের আলো বয়সে কনিষ্ঠ হলেও ইতোমধ্যে তারা সাংবাদিকতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)