মারা গেলেন কার্পাসডাঙ্গা বাজারের পরিচিত মুখ রবিউল

আপলোড তারিখঃ 2024-03-03 ইং
মারা গেলেন কার্পাসডাঙ্গা বাজারের পরিচিত মুখ রবিউল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের হোটেল ব্যবসায়ী অতি পরিচিত মুখ রবিউল ইসলাম (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কার্পাসডাঙ্গা বাজার পাড়ার মৃত ইসমাঈল হোসেন ময়রায় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে রবিউলের অবস্থা অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। গতকাল শনিবার দুপুরের দিকে অ্যাম্বুলেন্সে ঢাকাতে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা দিলে বেলা ৩টার দিকে ফরিদপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর কার্পাসডাঙ্গা জান্নাতুল বাকী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)