স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের সেক্রেটারি সাহান

আপলোড তারিখঃ 2024-03-03 ইং
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের সেক্রেটারি সাহান ছবির ক্যাপশন:

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান। গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৭ জনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। এরমধ্যে ডা. রোকেয়া সুলতানা একজন। এর আগে ডা. রোকেয়া সুলতানা সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য (জয়পুরহাট) হিসেবে নির্বাচিত হন।

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, নবনিযুক্ত প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাকে চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগের সার্বিক উন্নয়ন স্বচক্ষে দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)