চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2024-03-03 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু।
চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব হাকিম মুন্সি।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সাফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন ডিউক, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, সহসভাপতি হাসান ফারুক হেলাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দর্শনা থানা মৎস্যজীবী দলের সভাপতি ইখলাচ রহমান, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, যুগ্ম সম্পাদক মনজুরুল দর্শনা পৌর মৎস্যজীবী দলের সভাপতি নজির আহমেদ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)