গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু, আহত ৩

আপলোড তারিখঃ 2024-03-02 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু, আহত ৩ ছবির ক্যাপশন:

মেহেরপুরে গাংনীতে যাত্রীবাহী ইজিবাইক ও দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিবুল হক (৬০) নামের একজন নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহীসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলের দিকে আহত মজিবুল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী-হাবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম।

মজিবুল হক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের বাসিন্দা। আহতেরা হলেন মোটরসাইকেল আরোহী গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সোহেল রানা (১৫) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শান্ত (১৫) এবং ইজিবাইকের যাত্রী রাইপুর গ্রামের পটল আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত দ্রুতগতিতে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পূর্বমালসাদহ মাদ্রাসার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত মজিবুল হক, রানা ও শান্তকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুলের মৃত্যু হয়। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)