মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আপলোড তারিখঃ 2024-03-02 ইং
মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন:

মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা এরিয়া। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার নবগঠিত কমিটির নেতারা ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হান্নান (ম্যানেজার জীবননগর শাখা), সহসভাপতি এইচ এম আব্দুল আওয়াল (ম্যানেজার আলমডাঙ্গা শাখা), মুহা. মুরশিদ আলম (এসপিও), সাধারণ সম্পাদক আসমাউল হুসনা তানিম (ম্যানেজার গাড়াডোব শাখা), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (ম্যানেজার দর্শনা শাখা), আলী হায়দার (ম্যানেজার হাটবোয়ালিয়া)। এছাড়া নাজমুল হক, শরিফুল ইসলাম, আবুল বাশার, আব্দুল ওয়াকিল, ইফতেখারুল বাশার, খালিদ হাসান, রুবেল হোসেন, শাহাবুল আলম, তারিক মুবাশি^র, হাসিবুল ইসলাম ও জাহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ২৭ ফেব্রুয়ারি নবগঠিত কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন তুষার এবং সাধারণ সম্পাদক আব্দুর রায়হান। নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন ফরহাদ হোসেন এমপি,মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়।
পরে কমিটির নেতারা মুজিবনগর আম্রকাননে আলোচনা সভায় মিলিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)