ছবির ক্যাপশন:
দামুড়হুদায় রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে তছিম মানবকল্যাণ ফাউন্ডেশন রাত্রীকালীন সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদাবরি মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি ও তছিম মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তছিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সকলকে খেলাধুলার গিকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আগামীতেও এ ধরনের টূর্নামেন্টের আয়োজন করতে চাই।
বিশেষ অতিথি ছিলেন আব্দুর রব, হেলাল সর্দার, নাজমুল, এসআই টিপু। এসময় আরও উপস্থিত ছিলেন টোটন, শরীফ, মাহফুজ, শামিম, শাকিব, খোকন, বাবু, জিয়ার, জুয়েল জনি, জাইদুল, মিকাইল, আতারুল, মোস্তাফিজুর, হাসিবুল। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দর্শনা শ্যামপুর ১২ ওভারে অল-আউট হয়ে ৬৮ রান সংগ্রহ করে। জবাবে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে দর্শনা রোমান্স টিম। ম্যান অব দ্যা ম্যাচ হন তাজমির। খেলা পরিচালনা করেন মাহফুজ ও বাবু। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি বড় ছাগল ও রানার্সআপ দলকে একটি ছোট ছাগল উপহার প্রদানস করা হয়।
