ছবির ক্যাপশন:
‘এমন সমাজ কবেগো সৃজনতীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে’ স্লোগানে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে ১৭তম শুভ সাধু সঙ্গ ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় হরিশচন্দ্রপুর নতুনগ্রামের সদর আশ্রম কেন্দ্রে এর আয়োজন করা হয়।
এলাহি বক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন তরিকতে আহলে বাইতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোমিন মাস্টার। বিশেষ বক্তা ছিলেন তরিকতে আহলে বাইতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবির জাহাঙ্গীর খান। চুয়াডাঙ্গা হেরাবন পাইকপাড়ার উপদেষ্টা হাফিস মাস্টার, কুষ্টিয়া সদর আশ্রম কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার সামছুল আলম, কুষ্টিয়ার চান্দিয়া কেন্দ্রীয় কমিটির প্রচার ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার জেহাদি, দর্শনা সদর আশ্রম কেন্দ্রীয় কমিটির তরিকতে আহলে বাইতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী।
আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী সানোয়ার হোসেন, আজগার বাউল, অনামিকা মাঝি, মুনসুর আলী, খেপা মান্নান ও আক্তারুল ইসলামসহ বিভিন্ন গ্রাম থেকে আগত বাউল শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটির আয়োজক আ. গফুর সাইজির সার্বিক তত্তাবধানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল হাসান ডাবলু।
