মহেশপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপলোড তারিখঃ 2024-03-01 ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরো হলেন, উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান (২৮)।
মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকালে যোগিহুদা গ্রাম থেকে ইজিবাইক চালক জিসান মোটরসাইকেলে পার্শ্ববর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলেন। তিনি সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাঁশ বোঁঝাই ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেল আরোহী বড়বাড়ি গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আলী হোসেন নামের আরেকজন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)