ঝিনাইদহে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-03-01 ইং
ঝিনাইদহে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়নে মতবিনিময় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক শৈলকুপা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতি ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ দেবনাথ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম, শৈলকুপা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রহমত আলী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রাহক সেবার মান উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের ঋণ প্রাপ্তির ওপর বিশেষ গুরুত্বারোপের পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে ব্যাংকের ৩টি শাখার ১১৭ জন গ্রাহকের মাঝে ২ কোটি ৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)