আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-01 ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইশা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইলবগাদি গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা খাতুন ভোগাইল বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের শিশু মাইশা খাতুন বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে মায়ের সাথে নানা শহিদুল হকের বাড়িতে থাকতো। বৃহস্পতিবার মাইশা মোবাইলের চার্জার নিয়ে খেলা করছিল। এসময় সে ওই চার্জারের তার নিজের গলায় পেঁচিয়ে বৈদ্যুতিক বোর্ডে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান বলেন, গত তিন-চার মাস আগে শিশুটির বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে নানা শহিদুল হকের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো মাইশা। আলমডাঙ্গা থানা পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছি। সদর থানা-পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)