সীতাকুণ্ড ভ্রমণে গিয়ে ছিনতাইয়ের শিকার গাংনীর ৯ যুবক

আপলোড তারিখঃ 2024-02-29 ইং
সীতাকুণ্ড ভ্রমণে গিয়ে ছিনতাইয়ের শিকার গাংনীর ৯ যুবক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কালাপানি নামক এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার আজান ও জুগিন্দা গ্রামের ৯ যুবক। গতকাল বুধবার সকালে সীতাকুণ্ড থেকে গ্রামে ফিরে ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দেন, আজান গ্রামের ছহিরউদ্দিনের ছেলে নুর ইসলাম, ছলেমানের ছেলে সেলিম, আফসার মাস্টারের ছেলে দোলন, সামুর ছেলে হাব্বুর, হাসেমের ছেলে জহুরুল, শওকতের ছেলে রকি, সানোয়ারের ছেলে কুহেল, জুগিন্দা গ্রামের রমজান আলীর ছেলে হিমেল, ও আব্দুম করিম (কসাই)।
তারা জানান, গত সোমবার নিজ এলাকা থেকে মাইক্রোবাসে সীতাকুণ্ড, সাজেক ভ্যালি, নীলাচল, চুম্বক পাহাড়, আলী গুহা, কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে রওনা দেয় ৯ জন। ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত ২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কালাপানি নামক এলাকায় পৌঁছলে প্রায় ২০ জনের একটি সন্ত্রাসী দল তাদের গাড়ির সামনে এসে গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও ৭টি মোবাইল ফোনসহ ব্যাগ ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় স্থানীয় সীতাকুণ্ড মডেল থানার ডিউটি অফিসারকে জানালে তাদের এলাকার অন্তর্ভুক্ত নয় বলে জানান এবং নিকটস্থ পুলিশ ক্যাম্পে গিয়ে বিষয়টি জানাতে বলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)