চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

আপলোড তারিখঃ 2024-02-29 ইং
চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কলেজ রোড, সদর হাসপাতাল রোড হয়ে ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডায়াবেটিক হাসপাতালের দোতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামশুজ্জোহার সঞ্চালনায় ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রত্না, সমিতির সহসভাপতি আজাদ মালিতা, কার্যকরী সদস্য অ্যাড. সেলিম উদ্দিন খান ও হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, শাহ আলম সনি, শামসুর রহমান ও আব্দুস সামাদ বক্তব্য দেন। এসময় সমিতির সহসভাপতি মুন্সি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ আলাউদ্দিন হেলা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. আকুসজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম ও সাইফুল হাসান জোয়ার্দ্দার, মেডিকেল অফিসার ড. আব্দুল্লাহ আল নোমান, আজীবন সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা জরুরি। শুধু নিজে সচেতন হলেই চলবে না, অন্যকেও সচেতন করা প্রয়োজন। আপনি সচেতন হলে, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে এবং সমাজ ভালো থাকবে। মানুষ দেখে দেখে শেখে। ডায়াবেটিস সচেতনতা দিবসে বাস্তব শিক্ষা নিন। ভাত কম খান। ’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)