ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবির ৪৪৫ জন কার্ডধারীদের মাঝে বিনা মূল্য ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এসময় চেয়ারম্যান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আপনাদের কথা ভেবে ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে বিনা মূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দিচ্ছে। প্রধানমন্ত্রী গরিব-দুঃখী মেহনতি মানুষের কথা ভাবে বলেই আপনারা এ ধরনের নাগরিক সেবা পান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য আলমগীর, বিল্লাল হোসেন, নুর মোহাম্মদ ভগু, আ. সালাম, সাজিবার রহমান দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন ইউপি সচিব হাসানুজ্জামান, ওমেদুল, উদ্যোক্তা হারুনার রশীদ প্রমুখ।
