ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা ও এক টিন তেল নষ্ট করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর বাজারের বাবলু স্টোরের মালিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল জীবননগর বাজার পরিদর্শন করেন। এসময় জীবননগর কাঁচা বাজার সংলগ্ন বাবলু স্টোরের ভোজ্য তেলে মাছি থাকায় দোকানের মালিক রোজউল হককে ২ হাজার টাকা জরিমানা করেন এবং এক টিন ভোজ্য তেল জব্দ করে তা জনসম্মুখে নষ্ট করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমার। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, এখন থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
