আলমডাঙ্গা প্রেসক্লাবের দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-29 ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার জোহান ড্রিম ভ্যালি পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সকল সদস্য বনভোজনে অংশ নেন। এদিন সুধীজনদের সাথে নিয়ে সাংবাদিকদের পার্কে শোভাযাত্রা, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

রাফেল ড্রর মাধ্যমে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, কৌতুক অভিনয়, একক অভিনয়ের আয়োজন করা হয়। সকল সদস্য, গাড়ির ড্রাইভার, রাঁধুনিকে পুরস্কার প্রদান করা হয়। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কৃত হয় দৈনিক পশ্চিমাঞ্চলের সহকারী ব্যুরো প্রধান রানা আফিদ্রি, দ্বিতীয় মাইক্রো ড্রাইভার, তৃতীয় হয়েছে প্রেসক্লাবের সদস্য লাল্টু রহমান, চতুর্থ মাইক্রো ড্রাইভার, পঞ্চম সাংবাদিক আতিক বিশ্বাস, ষষ্ঠ শামিম রেজা, সপ্তম আবুল কাশেম টুকু, অষ্টম রুনু খন্দকার, নবম পুরস্কার সময়ের সমীকরণের ব্যুরো প্রধান হামিদুল ইসলাম, দশম পুরস্কার পান সময়ের সমীকরণ পত্রিকার প্রতিনিধি ও সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউর রহমান।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহসভাপতি জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, শেখ শফিউজ্জামান, আবুল কাশেম, রুনু খন্দকার, যুগ্ম সম্পাদক সাহাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, কোষাধ্যক্ষ সাজ্জাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের ১ নম্বর নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, দৈনিক সমকালের আলমডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম শাহাবুল ইসলাম ও সহ-সম্পাদক তানভীর সোহেল, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম সরোয়ার সদু, সহ-সাংগাঠনিক সম্পাদক বসিরুল আলম, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, নির্বাহী সদস্য জাফর জুয়েল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)