৭ই মার্চ উদ্যাপনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-29 ইং
৭ই মার্চ উদ্যাপনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে সভায় সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, যথাযথ মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখা ৭ই মার্চের ভাষণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে। ৭ই মার্চ সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভারও আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করবে। এছাড়া সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)