চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে পদায়ন পেলেন শিরিন আক্তার

আপলোড তারিখঃ 2024-02-29 ইং
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে পদায়ন পেলেন শিরিন আক্তার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন শিরিন আক্তার। গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে শিরিন আক্তার সহকারী পরিচালক হিসেবে মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিরিন আক্তার চুয়াডাঙ্গার সহকারী পরিচালকেরও অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের অফিস আদেশে বলা হয়েছে, সহকারী পরিচালক শিরিন আক্তারকে বদলিপূর্বক চুয়াডাঙ্গা কার্যালয়ে পদায়ন করা হলো। এছাড়া তাকে মেহেরপুর কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে একই অফিস আদেশে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)