আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-29 ইং
আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হকের সভাপতিত্বে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক।

এছাড়া বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজউদ্দীন আহমদ মিল্টন, অভিভাবক শরিফুল ইসলাম, বজলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাইউল হক, রসায়ন বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, ব্যবসায়ী নীতি ও প্রয়োগ বিভাগের প্রভাষক আসমা খাতুন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির, শরীরচর্চা শিক্ষক মোকলেছুর রহমান, লাইব্রেরীয়ান সুলতান আহমদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রাজ্জাক, তানিয়া খাতুন, কলেজ স্টাফ জাহিদুল ইসলাম মামুন, এসএম নাসিম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)