আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী জামালের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-02-29 ইং
আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী জামালের ইন্তেকাল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স সাগর ভান্ডারের স্বত্বাধিকারী ও কাঁচা মালের আড়ত ব্যবসায়ী শেখ জামাল উদ্দীন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। গতকাল বুধবার বেলা ১টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল দীর্ঘদিন যাবত শারীরিকভাবে জটিল-কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ৯টায় আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান, সদস্য বজলুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)