জীবননগরের রায়পুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-26 ইং
জীবননগরের রায়পুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে দিনব্যাপী মেডিসিন ও গাইনি বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আরআরএফ অফিসে এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফএর সহযোগিতায় স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়ন করে আরআরএফ।

স্বাস্থ্য ক্যাম্পে রায়পুর ইউনিয়নে বিভিন্ন গ্রামের ২৭৯ জন অতিদরিদ্র নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা দেন ডা. ওমর ফারুক ও ডা. সামিরা তাসনিম জোর্দ্দার। এসময় কিছু রোগীকে বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়পুর আরআরএফ অফিসের সমৃদ্ধি সমন্বয়কারী রবীন্দ্রনাথ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা অহেদুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)