মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে স্বর্ণের দোকান থেকে চল্লিশ হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। গত রবিবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের স্বর্গীয় জীবন স্বর্ণকারের ছেলে উজ্জল পাত্র মুন্সিগঞ্জ রেললাইনের নিকট দীর্ঘদিন ধরে স্বর্ণালঙ্কারের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মত গত রোববার রাতে কাজকর্ম শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরের দিন অর্থাৎ সোমবার সকালে দোকান খুলে দেখে দোকানের পিছন দিকে দেয়াল কাটা। এসময় তিনি দেখেন সিন্দুকে রাখা ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কারও চুরি হয়ে গেছে।
