ঝিনাইদহ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

আপলোড তারিখঃ 2024-02-26 ইং
ঝিনাইদহ জেলা কারাগারে কয়েদির মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েদি মিলন লস্কারের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে। খবর নিশ্চিত করে কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, কারাগারেরর চিত্রা ৩ নম্বর ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। গতকাল সোমবার ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করে আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩ নম্বর ওয়ার্ডে ছিলেন তিনি। হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)