নেই কম্পিউটার ল্যাব; তবুও নিয়োগ পেলেন ল্যাব অ্যাসিসট্যান্ট

আপলোড তারিখঃ 2024-02-26 ইং
নেই কম্পিউটার ল্যাব; তবুও নিয়োগ পেলেন ল্যাব অ্যাসিসট্যান্ট ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
বিদ্যালয়ে নেই কম্পিউটার ল্যাব। তবুও টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। নিয়োগের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মাউশির জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী যে সকল প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু আছে সেই সকল প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু ঝিনাইদহ সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি কোনো ল্যাব না থাকা থাকলেও কেএম রুবেল নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস ও সভাপতি এনামুল কবির বিপ্লব টাকার বিনিময়ে এ নিয়োগ দিয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে কালিচরণপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন। নিয়োগের ব্যাপারে প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস বলেন, শেখ রাসেল ল্যাবের বিপরীতে ল্যাব অ্যাসিসট্যান্ট নিয়োগ দেওয়ার নিয়ম আছে। কিন্তু শেখ রাসেল ল্যাব না থাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল মালেক বলেন, নিয়োগের ব্যাপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। ওই বিদ্যালয়ে ল্যাব আছে কি না আমার জানা নেই। যেহেতু অভিযোগ এসেছে। সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)