দামুড়হুদায় মোক্তারপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠনের নতুন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-02-26 ইং
দামুড়হুদায় মোক্তারপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠনের নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদায় মোক্তারপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় দিকে মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট নিবাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আশরাফুল হক। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আনোয়ার হোসেন, ফারুক হোসেন, জাফিরুল মাস্টার প্রমুখ।

নবগঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে সিনিয়র সভাপতি নির্বাচিত হয়েছেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হারুন অর রশিদ, প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)