চুয়াডাঙ্গায় বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-26 ইং
চুয়াডাঙ্গায় বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাদ এশা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কোরআন সবক ও দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে ২২ জন বয়স্ক মুসল্লিকে ৪ মাস ধরে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন সবক দেওয়া হয়। তাঁদের শুদ্ধভাবে নামাজের প্রয়োজনীয় দোয়া, তাসবিহ, কলেমা, গোসল ও ওযু শিক্ষা দেন মসজিদের পেশ ইমাম মো. মাহমুদুল হক। গত বছরের ২৩ অক্টোবর থেকে শুরু করে দীর্ঘ ৪ মাস এই ২২ জন বয়স্ক মুসল্লি আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন সবক গ্রহন করেন।

কোরআন সবক শেষে গত রোববার দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবেক পিপি অ্যাড নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রেজাউল হক, কৃষি ব্যাংক এর সাবেক এজিএম হাবিবুর রহমান। এছাড়াও দোয়া অনুষ্ঠানে পলাশপাড়া ও সবুজপাড়ার প্রায় পাঁচ’শ মুসল্লি অংশ নেন। এসময় দেশ ও জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটি সদস্য সচিব জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবিবুর রহমান ও মুয়াজ্জিন জাকারিয়া। ৪ মাসের কোরআন সবকে ইমামকে সহযোগিতা করেন মসজিদের খাদেম জাহাঙ্গীর আলম ও মো. মিকাইল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)