ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার ৮ নম্বর বেলগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটায় ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমরা আমাদের কাজের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও প্রিয় সংগঠনে পরিণত হয়েছি। আমাদের নেত্রী আমাদের প্রশংসা করেন এর থেকে বেশি কিছু আমাদের পাওয়ার নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবক লীগকে আরও বেশি সাংগঠনিক করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নে কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে যারা যোগ্য, ত্যাগী দলের জন্য পরিশ্রমী তাদেরকেই স্থান দেওয়া হচ্ছে। জনগণকে সাথে নিয়ে সরকারের সাথে উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তারা কাজ করবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তারা বার বার ষড়যন্ত্র করে। এই অশুভ শক্তি, অশুভ রাজনীতির, অশুভ অপকর্মকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। আমরা স্বেচ্ছাসেবক লীগ থাকতে বিএনপি-জামায়াতকে আর কোনো ষড়যন্ত্র করতে দেবো না।
এর আগে ত্রিবার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত। অনুষ্ঠান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল। এ সময় উপস্থিত ছিলেন, সদর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, আলমডাঙ্গা পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আতিউর রহমান বিপ্লব, আব্দুর রাজ্জাক, বিপ্লব আহমেদ, মামুন খন্দকার, সামাদ, জাহাঙ্গীর, সবুজ, পাপেল, ছাত্রলীগ নেতা আরফিন সজীব, অনিক, নাজমুল প্রমুখ।
