চুয়াডাঙ্গায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-02-26 ইং
চুয়াডাঙ্গায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৭টি সিআর সাজা ও দুটি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই সঞ্জয় চক্রবর্তী, এসআই ইমরান হোসেন ও এএসআই মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সাজ্জাদ চুয়াডাঙ্গার পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার হাসেন শেখের ছেলে। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাজ্জাদ বিরুদ্ধে মামলাগুলো হলো, দায়রা-১৬০৮/২২, সিআর-৫৫৩/২১, প্রসেস-৭৪/২৪ (সাজাপ্রাপ্ত), সেশন-৭০৩/১৮, সিআর-৩৯৫/১৮ (চুয়াঃ), প্রসেস-৭৯/২৪ (সাজাপ্রাপ্ত), এসসি-১২৭/২৩, সিআর-২৮৯/২২(ফরিদগঞ্জ), প্রসেস-১১৬/২৪ (সাজাপ্রাপ্ত), সেশন-৬৯৭/২১, কুষ্টিয়া সিআর-৩৫৯/২০, প্রসেস-১০৪/২৪ (সাজাপ্রাপ্ত), দায়রা-১৯৬০/২২, মিরপুর সিআর-১৪৯/২২, প্রসেস-৮৫/২৪ (সাজাপ্রাপ্ত), এসসি-১০৮/২০, সিআর-৫৪৯/১৮(ঈশ্বরদী), প্রসেস-৯৬/২৪ (সাজাপ্রাপ্ত), সেসন-৫৩৪/২১, সিআর-৪২৬/২০, প্রসেস-৮১/২৪ (সাজাপ্রাপ্ত), সিআর-২১৩/২৩ (জীবননগর), প্রসেস-১৭৮/২৪ এবং হরি সিআর-১৫৮/২৩, প্রসেস-২৫০/২৪।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)