পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন আজ

আপলোড তারিখঃ 2024-02-25 ইং
পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন আজ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে অভিভাবক সদস্য ৪টি পদের জন্য ৮ জন সরাসরি ভোট যুদ্ধে লড়ছেন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। অভিভাবক সদস্য পদে দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে।

সদস্য পদে প্রার্থীরা হলেন সাইফুল ইসলাম মালিতা প্যানেলের সাইফুল ইসলাম, ইকরামুল হক, খাইরুল ইসলাম, ইলিয়াস রহমান ও রুস্তম-মুকুল-জাহাঙ্গীর-ঝুমুক মেম্বার প্যানেলের মিলন হোসেন, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, বাকী সরদার, নুরুন্নাহার লাভলী। মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে গত ১১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন একজন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। সার্বিক সহযোগিতা করবেন পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা ওয়াহেদুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)