আন্দুলবাড়ীয়ায় গঙ্গা পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-25 ইং
আন্দুলবাড়ীয়ায় গঙ্গা পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির উদ্যোগে মাঘী পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব গঙ্গা পূজা, পদাবলী কীর্তন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী কর্চাডাঙ্গা মহাশ্মশানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বিন্দা কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মাই টিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আক্তার খান মিন্টু, ঝিনাইদহের সাব্দারপুর কলেজের অধ্যক্ষ অমল কুমার ঘোষ, জীবননগর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক রেনুকা আক্তার রিতা।

সমাপনী বক্তব্য দেন কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি বিজয় হালদার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি রুস্তম আলী, কার্যনির্বাহী সদস্য রানা মাহমুদ, সদস্য রাকিবুল ইসলাম রুবেল বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক নারায়ণ ভৌমিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)