ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার ৩ নম্বর কুমারি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে মশিউর রহমান, সাধারণ সম্পাদক মহাবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা দায়িত্ব পেয়েছেন। এরআগে গত শুক্রবার কুমারি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় কুমারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো। এছাড়াও ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিতে সহসভাপতি হিসেবে সোহেল রানা, গালিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হোসেন, মতিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম ও সদস্য হিসেবে সোহানুর রহমান (সোহাগ) দায়িত্ব পেয়েছেন।
