মেহেরপুরে বিদেশি পিস্তলসহ ৫ জন আটক

আপলোড তারিখঃ 2024-02-25 ইং
মেহেরপুরে বিদেশি পিস্তলসহ ৫ জন আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে পিস্তলসহ আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত শাহাজুল শেখ এর ছেলে শেখ বিজয় (২১),একই উপজেলার কােমরপুর গ্রামের বিল্লাল শেখ এর ছেলে প্রিন্স শেখ (৩৪) ও সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪),যশাের কোতয়ালি থানাধীন ঝুমঝুমপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে হাসন রাজা (২৯) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলামিন হোসেন (৩১)।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহসান খান জানান, মুজিবনগর থানা-পুলিশ জানতে পারে শিবপুর গ্রামের শেখ বিজয়ের বাড়িতে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ওসি নেতৃত্বে পুলিশের একটি দল শিবপুর গ্রামের শেখ বিজয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ির সেফটি ট্যাংক থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। এসময় ৫ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, আধিপত্য বিস্তারের জন্য এগুলো তাদের হেফাজতে রেখেছিল। এদিকে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)