আনন্দনগর গ্রামের আইনাল হক আর নেই

আপলোড তারিখঃ 2024-02-25 ইং
আনন্দনগর গ্রামের আইনাল হক আর নেই ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের আনন্দনগর গ্রামের আইনাল হক (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গতকাল বাদ আসর আনন্দনগর ঈদগাঁ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আনন্দনগর কবরস্থানে দাফন করা হয়। আইনাল হক বাংলাদেশ জামায়াতে ইসলামির সক্রিয় কর্মী ছিলেন। তার জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর বাংলাদেশ জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক আলী আহসান মোজাহিদ, সাগান্না ইউনিয়ন আমীর হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. আকরামুল কবির, ইউনুস আলীসহ প্রমুখ। জানাজা নামাজের ইমামতি করেন তার ছোট ভাই মতিয়ার রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)