দামুড়হুদার সেই প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান হযরত আলি

আপলোড তারিখঃ 2024-02-25 ইং
দামুড়হুদার সেই প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান হযরত আলি ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি চিকিৎসা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হন রোজিনা খাতুন নামের এক প্রসূতি মা। টাকা দিতে না পারায় চিকিৎসা না দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার এ ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলির দৃষ্টিগোচর হয়। গতকাল শনিবার তিনি ওই প্রসূতি মায়ের বাড়িতে উপস্থিত হয়ে সার্বিক খোঁজখবর নেন। এসময় ওই পরিবারকে আর্থিক সহযোগিতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসম্যগ্রী দেন। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি এ ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাংবাদিক ভাইদের কাছে খোঁজ নিই। আজ সরেজমিনে প্রসূতি ও নবজাতকের খোঁজ নিতে ছুটে এসেছি। ঘটনাটি জেনে আমি অবাক হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে চিকিৎসাকে এত গুরুত্ব দিয়েছেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আমাদের নেতা এমপি টগর যেখানে জনগণের কথা ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার, এক্সরে মেশিন, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহসহ নতুন ভবন করে দিয়েছেন। সেখানে যদি সাধারণ রোগীরা সঠিকভাবে সেবা না পায়, তাহলে রোগীরা যাবে কোথায়? এমন ঘটনা শুনলে নিজেদেরই লজ্জিত হতে হয়। অনুরোধ থাকবে চিকিৎসার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন একটু মানবিকভাবে সেবা প্রদান করবেন। উল্লেখ্য, গত রোববার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গার বসতিপাড়ার অসহায় তারাচাঁদ ফকিরের মেয়ে রোজিনা খাতুন টাকার অভাবে হাসপাতাল কিংবা ক্লিনিকে নিতে না পেরে বাড়িতে সন্তান প্রসব করেন। পরে পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় রোজিনা খাতুনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কয়েকজন সেবিকাকে বিষয়টি দেখার জন্য বলেন। রোগী দেখার পর সেবিকারা টাকা দাবি করেন। কিছু টাকা কম হওয়ায় সেবিকারা রাগ দেখিয়ে প্রসূতি রোজিনা এবং স্বজনদের তাড়িয়ে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)