ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে তাবলীগ জামাতের মুরুব্বি ঢাকা কাকরাইল মসজিদের খতিব মাওলানা মো. জোবায়েরের পক্ষে মাসিক মাশোহারা (সমাবেশ) অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা সুরা মোজাম্মেল হকের নেতৃত্বে গতকাল শনিবার মাগরিব নামাজের পর কুড়ুলগাছি মাঠপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন তিন দিনের জামাতের আমির দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুরের মুফতি জুবায়ের, জামাতের জিম্মাদার শেখ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়ন আমির মো. সাইফুল ইসলামসহ প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এশার নামাজের পর ইমান, তালিম, দাওয়াতি কাজ, ইসলামি শিক্ষা, আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির প্রত্যাশায় মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ও মুসলিম উম্মাহর ঐক্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সুখ-সমৃদ্ধি এবং সকল মহামারি থেকে হেফাজত চেয়ে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া জামে মসজিদের ইমাম মুফতি ইমরান হোসেন।
