দর্শনার পরানপুরে কবরবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-25 ইং
দর্শনার পরানপুরে কবরবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনার পরানপুর গ্রামবাসীর উদ্যোগে বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত কবরবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর পরানপুর গোরস্তানের পাশে এ দোয়া মাহফিলের আয়োজন করেন গ্রামবাসী। এতে প্রধান বক্তা ছিলেন হজরত মাও. আরিফুল ইসলাম হাওলাদার। দ্বিতীয় বক্তা ছিলেন দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার শিক্ষক হজরত মাও. খালিদ সাইফুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর জামে মসজিদেও পেশ ইমাম মাও. সাইদুর রহমান, দর্শনা পরানপুর-রিফিউজি কলনীর পেশ ইমাম হাফেজ হারুন অর রশিদ, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সভাপতি আওয়াল হোসেন। হাউলী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফরজ আলী, দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল। এ বছর ১ম বার্ষিক কবরবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। আয়োজকেরা জানান, আগামী থেকে প্রতি বছর কবরবাসীর জন্য এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)