ঝিনাইদহে দুই দিনব্যাপী কারাতে সেমিনারের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-02-23 ইং
ঝিনাইদহে দুই দিনব্যাপী কারাতে সেমিনারের উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ঝিনাইদহ:
‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ শ্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিনব্যাপী কারাতে সেমিনার। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতের আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা তাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)