আন্দুলবাড়ীয়ায় হাসিবুর রহমান পান্নু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-02-23 ইং
আন্দুলবাড়ীয়ায় হাসিবুর রহমান পান্নু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সহোদর প্রয়াত মির্জা হাসিবুর রহমান পান্নু ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় আন্দুলবাড়ীয়াফুটবল মাঠে ক্রীড়া সংস্থার সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন এর উদ্বোধন করেন।
উদ্বোধণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ আতিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহ-সম্পাদক এসএম জাভেদ লাল, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদ তারিক হোসেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন মির্জা হাসিবুর রহমান পান্নু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য মির্জা আমিরুল ইসলাম কর্নেল, মির্জা আরিফুজ্জামান পাইলট, মির্জা আতিকুর রহমান প্লাবন, মির্জা সাহেদ আহাম্মেদ আকাশ, মির্জা ছামির, মির্জা শান্ত, জামাতা প্রিন্স, ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য মোল্লা রেজাউল করিম রেজা, মোল্লা হাসিবুর রহমান নিহান, হৃদয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়ে ইউনিটি কিংস ক্রিকেট একাদশ বারবাজারকে হারিয়ে বিজয়ী হয় মিন্টু ক্রিকেট একাদশ হাসাদাহ। খেলা শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মনোয়ার হোসেন, সহকারী আম্পায়ের দায়িত্ব পালন করেন মোল্লা রাকিব। ধারাভাষ্য দেন মোল্লা হাফিজুর রহমান ইয়া খান ও শেখ রাশেদুজ্জামান রাশেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)