মেহেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-23 ইং
মেহেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহ কমিটির প্রয়াত সভাপতি আব্দুল হালিম মোল্লার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহ কমিটি মাঠে প্রাঙ্গনে এর আয়োজন করে। কলাইডাঙ্গার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম আব্দুল হালিম মোল্লা দীর্ঘ ত্রিশ বছর ধরে এই ঈদগাহ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। গতকালের অনুষ্ঠানে সভাপতির শূন্য পদটির বিষয়ে আলোচনা করা হয়। এসময় মরহুম আব্দুল হালিম মোল্লার বড় ছেলে রতন মোল্লাকে সভাপতি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মাবুদ, নাজিম উদ্দীন পন্ডিত, সেলিম মোল্লা, মাওলানা আসাদুজ্জামান, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম পন্ডিত, কাজী গোলাম মর্তুজা, আব্দুস সাত্তার, স্বজন মোল্লা, কাজী আ. ওয়াহেদ লাল্টু, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন আলী কালু, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, মাওলানা মনিরুল ইসলাম, আওলাদ মালিথাসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা তালিব উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)