স্বামীর সাথে ফিরনিতে এসে নববধূর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-08-30 ইং
স্বামীর সাথে ফিরনিতে এসে নববধূর আত্মহত্যা ছবির ক্যাপশন:
বিয়ের তিন দিনের মাথায় আলমডাঙ্গার মোচাইনগরে আলমডাঙ্গা/আসমানখালী প্রতিনিধি: বিয়ের তিন দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আলমডাঙ্গা মোচাইনগরের বিশ্বাসপাড়ার মেয়ে শামীমা। গত শনিবারে মোচাইনগর গ্রামের আব্দুস সালামের কন্যা শামিমা খাতুনের (২১) সাথে পারিবারিক মতে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মন্টু আলী ছেলে আকরামুল হোসেনর সাথে বিবাহ আবদ্ধ হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে আকরামুল তার স্ত্রীকে নিয়ে মোচাইনগর গ্রামে শশুরবাড়িতে ফিরিনী করতে আসে। শশুরবাড়িতে তারা রাতের খাবার একসাথে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যায়। শামিমার পিতা আব্দস সালাম বলেন তার মেয়ে রাত বাহিরে বের হয়ে কখন যে গোয়াল ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে আমরা জানিনা। আমি সকালে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখেছি আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পিতার চিৎকারে স্থানিয়রা লাশ নামিয়েছে। এবিষয়ে গ্রামের কিছ মানুষের ধারনা যে শামিমার আগের স্বামীটা ভালো ছিলো, আর পরের স্বামী আকরামুল পাগল।  শামিমা ও জেদি ছিলো তাই সে গলায় ফাসঁ দিয়ে মৃত্যুবরণ করেছে। আকরামুলরা প্রভাবশালি হলে কি হবে, সে তো পাগল, যার কারন তার আগে স্ত্রী ঝোড়াঘাটার মেয়ে বিয়ের এক মাসের মাথায় তালাক নিয়েছে এবং শামিমাও তিন দিনের মাথায় মৃত্যুবরণ করেছে। গ্রামের একটি সুত্র জানিয়েছে, স্বামী পছন্দ না হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)