ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে চিত্রা নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজারটি জব্দ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা।
জানা গেছে, কয়েকমাস ধরে চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের তেঘরী-গড়াইটুপির সেড়াতলায় অবৈধভাবে বালি উত্তলন করছিলেন গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। যা নিয়ে নদীর পাড়ের ফসিল জমির মালিকেরা বিপাকে পড়েছিলেন। এ বিষয় নিয়ে স্থানীয় সাধারণ জনগণের সাথে কয়েক দফায় চেয়ারম্যানের লোকজনের নানা ধরনের হট্টগোলও হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ৪-৫ মাস ধরে একই জায়গা থেকে অন্তত ১৫ লাখ টাকার বেশি বালি উত্তোলন করে বিক্রি করা হয়েছে। আবার একই স্থানে ড্রেজার মেশিন ভিড়িয়ে বালি তোলার প্রস্তুতি নিলে গড়াইটুপি গ্রামের লোকজন বাধা দেয়। এসময় বাধা প্রদানকারীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে। পরে তারা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানালে তিনি গতকাল দুপুরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার মেশিনটি জব্দ করেন।
