ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় যুব সাহায্য সংস্থা ব্যাচ ৮৭ কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যুব সাহায্য সংস্থার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সান্টুর দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী কার্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যুব সাহায্য সংস্থা ব্যাচ ৮৭ এর সভাপতি ডা. জাহাঙ্গীর আলম। এদিন শতাধিক অসহায়, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন যুব সাহায্য সংস্থা ব্যাচ ৮৭ এর মোতাহার হোসেন জোয়ার্দ্দার, আতিকুর রহমান, আব্দুর রশিদ, বজলুর রহমান, মনিরুজ্জামান হারুনুজ্জামান, এনামুল হক বাপ্পি প্রমুখ।
